Hero Background
Islamic Pattern

WOTM

উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে

WOTM একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সরকার-নিবন্ধিত প্রতিষ্ঠান।

Gold Pattern

স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন

মানবতার সেবায় আমাদের সাথে যুক্ত হয়ে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখুন।

উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে

মানবসেবা, শিক্ষা এবং দাওয়াহর সমন্বয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমাদের নিরলস পদযাত্রা

শিক্ষা

দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাসের মাদ্রাসা প্রতিষ্ঠা; স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাধারণ ও কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা; এছাড়া অপ্রতিষ্ঠানিক শিক্ষার উদ্যোগ গ্রহণ।

সেবা

দরিদ্রদের স্বাবলম্বীকরণ, বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন, নলকূপ ও পানি শোধনাগার স্থাপন, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, সবার জন্য কুরবানীসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম।

দাওয়াহ

বই-পুস্তক রচনা ও প্রকাশনা, মসজিদ ও অডিটোরিয়ামভিত্তিক দ্বীনি হালাকাহ, দাওয়াহ বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালাসহ অনলাইন-অফলাইনভিত্তিক বহুমুখী কার্যক্রম পরিচালনা।

চলমান কার্যক্রমসমূহ

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে WOTMের সক্রিয় সামাজিক উদ্যোগ

কর্মক্ষম দরিদ্রদের স্বাবলম্বীকরণ কর্মসূচি Livelihood

কর্মক্ষম দরিদ্রদের স্বাবলম্বীকরণ কর্মসূচি

এই কার্যক্রমের আওতায় কর্মক্ষম কিন্তু অসচ্ছল ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, রিকশা-ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করা হয়।

নিয়মিত শিক্ষাবৃত্তি ও মেধা বিকাশ Education

নিয়মিত শিক্ষাবৃত্তি ও মেধা বিকাশ

দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যেন আর্থিক অনটনের কারণে বন্ধ না হয়, সেজন্য মাসিক বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

জরুরি দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন Relief

জরুরি দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন

বন্যা, ঘূর্ণিঝড় ও শীতে দুর্গত মানুষের পাশে দ্রুত খাদ্য, বস্ত্র, ওষুধ ও ঘর মেরামতের সামগ্রী পৌঁছে দেওয়া।

বিশুদ্ধ খাবার পানির গভীর নলকূপ স্থাপন Welfare

বিশুদ্ধ খাবার পানির গভীর নলকূপ স্থাপন

উপকূলীয় লবণাক্ত ও প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির অভাব দূরীকরণে গভীর ও অগভীর নলকূপ স্থাপন।

Islamic Pattern

অনুদান তহবিলসমূহ

চলুন একসাথে পরিবর্তন আনি

যাকাত তহবিল

যাকাত তহবিল

যাকাত একদিকে যেমন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, তেমনই এটি একটি মানবিক ইবাদত। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করতে সব থেকে বড় ভূমিকা পালন করে।

দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট

দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট WOTMএর একটি অঙ্গ প্রতিষ্ঠান, যা ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত।

WOTM মসজিদ কমপ্লেক্স

WOTM মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার

দেশ, জাতি ও উম্মাহর কল্যাণার্থে পরিচালিত WOTMের নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে WOTM মসজিদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একটি আধুনিক দ্বীনি পরিবেশ গড়া হচ্ছে।

ভিডিও

আমাদের কার্যক্রম সম্পর্কে ভিডিও

ভিডিও চিত্রে WOTMের মাঠপর্যায়ের কার্যক্রম ও অনুদানের যথাযথ ব্যবহার দেখুন

WOTM কার্যক্রমের ভিডিও চিত্র

আমাদের সাথে যুক্ত হোন

নিচের যে কোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন।

ব্লগসমূহ

WOTMএর সাম্প্রতিক কার্যক্রমের সংবাদ, প্রতিবেদন ও দিকনির্দেশনা

আমাদের প্রতিষ্ঠান

WOTM পরিচালিত অঙ্গ সংগঠন ও সহযোগী প্রকল্পসমূহ

As-Sunnah Skill Development Institute
Madrasatus Sunnah
IQA Islamic Question and Answer